হাউস অফ হারমনি বিশ্বাস করে প্রাকৃতিক ও অর্গানিক খাদ্যসমূহই সু-স্বাস্থ্যের অন্যতম উৎস। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা ও অনলাইনের মাধ্যমে ঝামেলাবিহিন হোম ডেলিভারি প্রদান করাই হচ্ছে গ্রাহকদের নিকট আমাদের প্রথম অঙ্গিকার। আমরা আমাদের গ্রাহকদের সু-স্বাস্থ্য রক্ষায় ক্যামিক্যাল বিহীন খাদ্য প্রদান করার জন্য অনলাইন ও অফলাইনের মাধ্যমে সাপ্লিমেন্ট, প্রাকৃতিক এবং অর্গানিক খাদ্য শস্য বিক্রয় করে থাকি। এই পুরো সাইটে আমরা ও আমাদের শব্দের মাধ্যমে হাউস অফ হারমনি বুঝাবে।
পন্য বিষয়ক তথ্য
বাংলাদেশের পণ্য পরিবহন ও পণ্য বিক্রয় সম্পর্কিত আইনের উপর আস্থা ও বিশ্বাস রেখে হাউস অফ হারমনি প্রতিটা পণ্যের ভ্যাট ও ট্যাক্স প্রদান করে পণ্য আমদানি ও বিক্রয় করে থাকে। পণ্য ডেলিভারির কিছু জটিলতায় আমাদের সব পণ্য অনলাইনে পাওয়া যাবে না। তবে অনলাইনে পাওয়া যায় এমন প্রতিটা পণ্য এবং পণ্যের বিস্তারিত তথ্যে দেয়া সকল তত্ত্ব ও গুনাবলি পণ্যের সাথে সরাসরি মিল পাওয়া যাবে। ডিজিটাল প্লাটফর্মে স্ক্রিনের আলোর তারতম্যের কারনে বাস্তবে ও অনলাইনে দেখানো পণ্যের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে।
পণ্য ক্রয় -বিক্রয় প্রক্রিয়া
House of Harmony পণ্য গুলো অনলাইন থেকে কেনাকাটার জন্য ৩ টি মাধ্যম ব্যবহার করতে পারেন।
ক। সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করুন। www.houseofharmony.com.bd
খ। ফোন কলের মাধ্যমে অর্ডার করুন।
📞 হেল্পলাইন: +8809639217090
📲 WhatsApp:
📌 +8801623468819
📌 +8801316757116
📌 +8801604427818
গ। অফিসিয়াল ফেইসবুক পেইজের মেসেজ অপশন থেকে অর্ডার করুন।
আমাদের ওয়েবসাইটে উল্লেখিত অফিসিয়াল ফেইসবুক পেইজ ছাড়া আমাদের আর কোন পেইজ নেই। তাই কোন গ্রাহক আমাদের অফিসিয়াল পেইজ ব্যাতীত অন্য কোথাও অর্ডার করে প্রতারিত হলে এর দায়ভার হাউস অফ হারমনি বহন করবে না। উক্ত তথ্য গুলো ব্যতীত আমাদের নিকট অর্ডার প্রদান করার জন্য আর কোথাও সুযোগ নেই।
পণ্যের মুল্য প্রদান বিষয়ক তথ্য
আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিচ্ছি ও ঢাকার বাহিরের অর্ডার ডেলিভারির জন্য পণ্যের মুল্য ও ডেলিভারি চার্জ বাবদ টোটাল টাকা অগ্রিম গ্রহন করা হয়। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে গ্রাহক তার পন্যের মূল্য ডেলিভারিম্যানের কাছেই বুঝিয়ে দিবেন এবং ঢাকার বাহিরের ডেলিভারির জন্য গ্রাহক আমাদের অফিসিয়াল বিকাশ একাউন্ট অথবা ব্যাংকের মাধ্যমেও বুঝিয়ে দিতে পারেন।
আমাদের কে পেমেন্ট করার জন্য বিকাশ অফিসিয়াল নাম্বার হলোঃ- +88 01339340267 (এজেন্ট নাম্বার)
ফ্রী ডেলিভারি অফার, ডেলিভারির সময় ও ডেলিভারি চার্জ সম্পর্কিত
হাউস অফ হারমনি -এ সাধারণত ফ্রী ডেলিভারি ও ডিস্কাউন্ট অফার থাকে না কিন্তু আমরা প্রতিবছর কোনো একসময় গ্রাহকের চাহিদানুযায়ী কিছু অফার আমাদের অফিসিয়াল প্লাটফর্মে প্রকাশ করছি। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের পণ্য গুলো গ্রাহকের দরজায় পৌঁছে দিচ্ছি ঢাকায় ২-৩ কার্যদিবস ও ঢাকার বাহিরে ৫-৭ কার্যদিবসের মাধ্যে। ঢাকায় আমাদের হোম ডেলিভারি চার্জ ৭০ টাকা এবং ঢাকার বাহিরে আমাদের ডেলিভারি চার্জ ১৫০ টাকা মাত্র।
অভিযোগ বিভাগ
আমরা আমাদের গ্রাহক সেবায় ১% ও ছাড় দিচ্ছি না। আমরা বিশ্বাস করি গ্রাহকের চাহিদা ও সেবাই আমাদের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। তাই গ্রাহক সেবায় আমাদের সুবিশাল টিম সর্বদা অত্যান্ত দক্ষতার সাথে সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সেবা প্রদান করে যাচ্ছে। আর যে কোন অভিযোগ খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে এবং গ্রাহকের সাথে যোগাযোগ অব্যাহত রেখে দ্রুতই সমাধান করে দেয়া হয়।
পণ্য রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি
অনলাইনে অর্ডার করার পর ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য বা পণ্যগুলো দেখে শুনে বুঝে নেয়া একজন সচেতন গ্রাহকের দায়িত্ব, তাই গ্রাহক ডেলিভারি ম্যানের সামনেই পণ্য চেক করে যদি কোনো অনাগ্রহ তৈরি হয় তবে সেই ডেলিভারি ম্যানের কাছেই পণ্য রিটার্ন করে দিতে পারবেন। ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য বুঝে নেয়ার পর কোন ধরনের রিটার্ন ও এক্সচেঞ্জ গ্রহন করার কোনো সুযোগ নেই।
রিফান্ড পলিসি
আমাদের যেকোনো পণ্যের রিফান্ড প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার ঠিক ২ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পাদন করা হয়। রিফান্ড সম্পাদনের পর ২ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পাদনের আপডেট টি জানিয়ে দেয়া হবে এবং রিফান্ড সম্পর্কিত কোন অভিযোগ থাকলে তা রিফান্ড কার্যক্রম সম্পাদনের ২ দিনের মধ্যে আমাদের জানাতে হবে, অন্যথায় রিফান্ড জনিত কোন অভিযোগ গ্রহণযোগ্য নয়। যদি সঠিক গ্রাহকের যোগাযোগ প্রক্রিয়ায় বিগ্ন ঘটে তবে অর্ডারের লেনদেন যেই মাধ্যমে শুরু হয়েছিলো সেই মাধ্যমেই রিফান্ড কার্যক্রম শেষ হবে এবং এর জন্য গ্রাহকের কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
গ্রাহকের অর্ডার করার পর ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেলে ও কুরিয়ারে পণ্য চলে গেলে সেই অর্ডারের রিফান্ডের জন্য ডেলিভারি চার্জ ও মুল এমাউন্ট থেকে সার্ভিস চার্জ এবং ১.৮৫% কর্তন করে বাকি টাকা রিফান্ড করে দেয়া হয়। পুরো প্রক্রিয়াটি ৭ থেকে ১০ কার্যদিবস এর মধ্যে সম্পন্ন করা হবে।
ভুল সংক্রান্ত ঘোষণা
যেকোনো সময় আমাদের ওয়েবসাইটের তথ্যে পণ্যের বিবরন, মূল্য ও প্রাপ্যতার বিষয়ে টাইপজনিত ভুল, অসঙ্গতি বা আংশিক তথ্য থাকতে পারে। হাউস অফ হারমনি কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো ভুল বা অসঙ্গতি ঠিক করতে পারেন বা তথ্য হালনাগাদ করতে পারেন কোন পূর্বঘোষণা ছাড়াই (এমনকি আপনি অর্ডার করার পরেও)। আমরা সচেষ্ট থাকি যাতে হালনাগাদকৃত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আমাদের ওয়েবসাইটে সবসময় দেখায়। তারপরেও অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের প্রকাশিত বিবরনে অসম্পূর্ণ বা টাইপজনিত ভুল হতে পারে। এই ধরনের ভুল অবশ্যই অনিচ্ছাকৃত এবং আমরা দুঃখ প্রকাশ করছি যদি তা পণ্যের দাম, প্রপ্যতা বা আপনার অর্ডারে কোন প্রভাব ফেলে।
মনে রাখবেন, আমরা সর্বদা সঠিক তথ্য দিতে চেষ্টা করি, তবে যেকোনো সময়ে কোনো ভুল তথ্য ঠিক করা বা পণ্যের তথ্য হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই।
আইনি তথ্য
এই ওয়েবসাইট এর স্বত্বাধিকারী এবং এর পরিচালনাকারী House of Harmony। houseofharmony.com.bd এই ওয়েবসাইটে উল্লেখিত সকল তথ্য নির্ভুলভাবে দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ওয়েবসাইট এর যেকোনো ছবি বা তথ্য শুধুমাত্র ব্যাক্তিগত ও অবাণিজ্যিক ব্যবহারের জন্য। এই ওয়েবসাইটের কোনো ছবি বা তথ্য নিয়ে বানিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ করা হলো। আমাদের কোনো ছবি ও তথ্য নিয়ে কেউ বানিজ্যিক প্রয়োজনে ব্যবহার করলে তার জন্য আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য থাকিবো এবং আমাদের কোনো পন্য জালিয়াতি করে বিভ্রান্তি তৈরি করলে আমরাও এর বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকিবো । এই ওয়েবসাইটে পণ্য কেনাকাটায় আপনার ক্রেডিট কার্ডে কোনো রকম জালিয়াতি, চুরি, বা ভুল ব্যবহারের জন্য হাউস অফ হারমনি কোন দায়িত্ব নিবে না। আমাদের প্রতিটি পণ্যের জন্য ভ্যাট ও ট্যাক্স প্রদান করে থাকি, তাই বাংলাদেশের আইনি নির্দেশ মোতাবেক যেকোনো সময় পণ্যের দাম কম বেশি হতে পারে (এমন কি সেটা আপনার অর্ডার করার পরেও)।
একাউন্টের ডেটা সুরক্ষা এবং এর গোপনীয়তা
হাউস অফ হারমনি এর অনলাইন কার্যক্রমে আপনার ব্যবহৃত সকল তথ্য আমাদের কাছে সুরক্ষিত ও নিরাপদ। আমরা আপনার দেয়া সকল তথ্য শুধুমাত্র আপনার প্রয়োজনে আমাদের কাছে সুরক্ষিত রাখি, এবং এই তথ্য গুলো কোথাও শেয়ার করা হয়না। আপনার দেয়া সকল ধরনের ইমেইল, মেসেজ ও কল আপনার ও আমাদের প্রয়োজনে সংরক্ষিত থাকবে এবং সুরক্ষিত থাকবে তবে সকল তথ্যের মালিকানার দাবিদার হাউস অফ হারমনি ।
যোগাযোগ
যদিও আমরা সব প্রযোজ্য ও প্রাসঙ্গিক সকল প্রকার মেইল, মেসেজের উত্তর দ্রুততার সাথে দেয়ার চেষ্টা করি, তবে সব জিজ্ঞাসার জবাব দিবে হাউস অফ হারমনি এর বাধ্যবাধকতার মধ্যে নেই। যেকোনো প্রয়োজনে আমাদের ওয়েবসাইট ও অফিসিয়াল পেইজে মেনশন করা আমাদের ফোন নাম্বার বা ইমেলে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে ওয়েবসাইটে উল্লেখিত অফিসের দেয়া ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।
আমাদের বর্তমান ঠিকানা হলোঃ
BDDL Wahid Tower, 94 Motijheel B/A (City Center-এর পিছনে), ঢাকা - ১০০০
ফোন নাম্বারঃ +8809639217090 , ওয়েবসাইট- houseofharmony.com.bd
আপনি সম্মতি দিচ্ছেন এই আইনি বিষয় গুলো মেনে এই ওয়েবসাইট ব্রাউজিং বা অর্ডার প্রসেস চালিয়ে যাবেন।
